নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ভিসা আবেদনকারীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জার্মান দূতাবাসের

ভুয়া ই-মেইল ও পরিচয়ে প্রতারণার অভিযোগে সতর্কবার্তা প্রকাশ

ভিসা আবেদনকারীদের উদ্দেশে প্রতারণামূলক যোগাযোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে এক সতর্কবার্তা প্রকাশ করা হয়।

দূতাবাস জানায়, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাই আবেদনকারীদেরকে ই-মেইল প্রেরকের ঠিকানা যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই কোনো তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, “কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ই-মেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।”

এছাড়া দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা (auto message) পাঠানো হয়, যা নতুন বার্তা এসেছে কি না সে বিষয়ে অবহিত করে। তবে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কখনোই ই-মেইলে পাঠানো হয় না, বলে দূতাবাসের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভিসা আবেদনকারীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জার্মান দূতাবাসের

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image

ভুয়া ই-মেইল ও পরিচয়ে প্রতারণার অভিযোগে সতর্কবার্তা প্রকাশ

ভিসা আবেদনকারীদের উদ্দেশে প্রতারণামূলক যোগাযোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে এক সতর্কবার্তা প্রকাশ করা হয়।

দূতাবাস জানায়, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাই আবেদনকারীদেরকে ই-মেইল প্রেরকের ঠিকানা যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই কোনো তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, “কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ই-মেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।”

এছাড়া দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা (auto message) পাঠানো হয়, যা নতুন বার্তা এসেছে কি না সে বিষয়ে অবহিত করে। তবে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কখনোই ই-মেইলে পাঠানো হয় না, বলে দূতাবাসের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত