দেশে চলমান জটিল রাজনৈতিক পরিস্থিতি ও সংকট থেকে বেরিয়ে আসার দায়িত্ব সরকারেরই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ কখনও পরাজয় বরণ করে না। সরকার ও নির্বাচন কমিশন যে সংকট তৈরি করেছে, তা অচিরেই কেটে যাবে।”
রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে—সবার আগে বাংলাদেশ।”
বর্তমান সংকট নিরসনে সরকারের দায়িত্বের ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, “অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও থাকব। কিন্তু যে অবস্থা তৈরি করেছেন, তা থেকে আপনাদেরই বেরিয়ে আসতে হবে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যা হওয়ার হয়েছে গেছে, এখন সমস্যা সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে চলুন। জনগণের কাছে যাওয়ার সুযোগ দিন।”
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি-র প্রশংসা করে ফখরুল বলেন, “জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। তার দৃঢ়তা দেখে বুঝেছিলাম, সে আসলেই পরিবর্তন আনতে চায়।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন