নজর বিডি

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিতে ঢাকায় মানববন্ধন

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নড়াইল জেলাকে বঞ্চিত করে আশপাশের জেলায় একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এবং নড়াইলে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ঢাকাস্থ নড়াইলবাসীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দাবি আদায় না হলে বক্তারা সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। এছাড়াও বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে নড়াইল জেলায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবেশী যশোর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ থাকার পরও সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যশোরে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। নড়াইলকে বঞ্চিত করে প্রতিবেশী যশোরে কেন একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন? অবিলম্বে নড়াইলে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে চিত্রা নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. মামুন রেজার সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন কবি, সাংবাদিক ও তরুণ কলামিস্ট মিনহাজুল ইসলাম

তিনি বলেন, “নড়াইল বরাবরই জাতিকে শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়েছে। তবে উন্নয়নের বেলায় নড়াইল সব সরকারের আমলেই অবহেলিত। প্রতিবেশী খুলনায় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ রয়েছে। অপর প্রতিবেশী যশোর ও গোপালগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ রয়েছে। এবার নড়াইলকে আর বঞ্চিত করা চলবে না। অধিকার আদায়ে প্রয়োজন হলে সচিবালয় ঘেরাও কিংবা নড়াইল জেলায় হরতাল-অবরোধ ডাকতে বাধ্য হবো।”

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা সমিতির দপ্তর সম্পাদক এসকে কায়সার মাহমুদ বলেন,
“নড়াইল বাংলাদেশকে উপহার দিয়েছে চারণ কবি বিজয় সরকার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, চিত্রশিল্পী এস এম সুলতান, নৃত্যশিল্পী উদয় শংকর, সেতার বাদক রবি শংকর ও ক্রীড়াঙ্গনের একাধিক অধিনায়ক। অথচ, এদেশের কোনো সরকারই আশ্বাস ছাড়া আমাদের তেমন কিছু দেয়নি। একটি বিশ্ববিদ্যালয়ের দাবি আমাদের একযুগের দাবি। এবার এই দাবি যেকোনো মূল্যে পূরণ করতে হবে।”

প্রধান বক্তার বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মাহমুদা সুলতানা রিমি বলেন,
“নড়াইলের অনেক রোগী ঢাকা বা খুলনায় নেওয়ার পথে মারা যায়। এভাবে আর কত? নড়াইলে নামেমাত্র একটি সদর হাসপাতাল রয়েছে, কিন্তু সেখানে নেই ন্যূনতম সুচিকিৎসার উপকরণ। নেই উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয়। এবার আমরা রাজপথে এসেছি। অধিকার আদায় করেই ঘরে ফিরবো।”

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সহকারী পুলিশ সুপার অহিদুজ্জামান পিপিএম বলেন,
“আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষার জন্য নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি।”

আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার সন্তান জিয়াউর রহমান। তিনি বলেন,
“যশোরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ রয়েছে। সেখানে আবার কেন আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে? এই বিশ্ববিদ্যালয় নড়াইলের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আবু সালেহ মোহাম্মদ গোফরানজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক বৈষম্যবিরোধী নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান, পল্টন থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তৌহিদুর রহমান, জুলাই আহত ছাত্রনেতা আল-আমিন মণ্ডল, ছাত্রনেতা মাহফুজ আহসান, আমিরুল ইসলাম রানা, সামিউল আফজাল নিশাত প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিতে ঢাকায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত