নজর বিডি

আজ থেকে শুরু জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালিত হয়, যা মূলত প্রজননক্ষম ইলিশ রক্ষায় গৃহীত ছিল। সেই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাগুলোতে বেড়ে উঠছে। এসব পোনা সুরক্ষিতভাবে বেড়ে উঠলে আগামী মৌসুমে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫’-এর আওতায়, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড, অনধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‍্যাব এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আজ থেকে শুরু জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালিত হয়, যা মূলত প্রজননক্ষম ইলিশ রক্ষায় গৃহীত ছিল। সেই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাগুলোতে বেড়ে উঠছে। এসব পোনা সুরক্ষিতভাবে বেড়ে উঠলে আগামী মৌসুমে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫’-এর আওতায়, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড, অনধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‍্যাব এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত