মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাজার-ই-শরিফের কাছাকাছি এবং এর গভীরতা প্রাথমিকভাবে ১০ কিলোমিটার বলা হলেও পরে সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) নির্ধারণ করা হয়। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রায় পাঁচ লাখের বেশি জনসংখ্যার মাজার-ই-শরিফ ও আশপাশের এলাকায় কম্পন ব্যাপকভাবে অনুভূত হয়। রাজধানী কাবুলেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজন নিহত ও ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে ঐতিহাসিক নীল মসজিদের (ব্লু মসজিদ) একটি অংশ ধসে পড়েছে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।
মাত্র দুই মাস আগেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বিধ্বংসী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে, যা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন