নজর বিডি

 মাওলানা মোস্তফা কামালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে কুলবাড়িয়া আল হাবিব নূরানী ক্যাডেট স্কীম ও মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তফা কামাল (হাবিব)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে মাওলানা মোস্তফা কামাল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ১ নভেম্বর ২০২৫ তারিখে উপজেলার মঠবাড়িয়ায় নিজের বাড়িতে তার স্ত্রীর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে রিপন মোড়ল তাঁর ও স্ত্রী শিপু বেগম-কে জড়িয়ে বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, “আমাকে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে এবং ২ লক্ষ ১৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে—এর মতো অভিযোগ সম্পূর্ণ অসত্য। ২৫ অক্টোবর ২০২৫ তারিখে স্ত্রীকে মেয়ের বাড়িতে পাওয়া গেছে। যদি সত্যিই সম্পর্ক বা পালানোর ঘটনা ঘটত, তবে একদিন না একদিন হাতে নাতে ধরা পড়তাম। এছাড়া আমি নিয়মিত মাদ্রাসায় হাজির থেকেছি। তাই এসব অভিযোগ কাল্পনিক ও ভিত্তিহীন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাই হাসানুজ্জামান, নূরানী ক্যাডেট স্কিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এম আলী আহম্মদ, খলশী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ওলিয়ার রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

 মাওলানা মোস্তফা কামালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image

সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে কুলবাড়িয়া আল হাবিব নূরানী ক্যাডেট স্কীম ও মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তফা কামাল (হাবিব)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে মাওলানা মোস্তফা কামাল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ১ নভেম্বর ২০২৫ তারিখে উপজেলার মঠবাড়িয়ায় নিজের বাড়িতে তার স্ত্রীর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে রিপন মোড়ল তাঁর ও স্ত্রী শিপু বেগম-কে জড়িয়ে বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, “আমাকে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে এবং ২ লক্ষ ১৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে—এর মতো অভিযোগ সম্পূর্ণ অসত্য। ২৫ অক্টোবর ২০২৫ তারিখে স্ত্রীকে মেয়ের বাড়িতে পাওয়া গেছে। যদি সত্যিই সম্পর্ক বা পালানোর ঘটনা ঘটত, তবে একদিন না একদিন হাতে নাতে ধরা পড়তাম। এছাড়া আমি নিয়মিত মাদ্রাসায় হাজির থেকেছি। তাই এসব অভিযোগ কাল্পনিক ও ভিত্তিহীন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাই হাসানুজ্জামান, নূরানী ক্যাডেট স্কিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এম আলী আহম্মদ, খলশী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ওলিয়ার রহমান প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত