নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে মেয়র নির্বাচন: তিন দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি

যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে তিন দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে। শহরের নির্বাচন বোর্ডের তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) প্রায় ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৯৯৩ সালের নির্বাচনের পর এটি সর্বোচ্চ অংশগ্রহণ। সেই নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন, যেখানে রিপাবলিকান প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন ভোটার আগাম ভোট দিয়েছেন—যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ আগাম ভোট। ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা কার্যক্রম শুরু হয়। ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে ভোট প্রদান করেন। নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোকে অগ্রাধিকার দেন তিনি। তরুণসহ বিভিন্ন শ্রেণির ভোটারের মধ্যে তার প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে, যা ভোটকেন্দ্রগুলোর উপস্থিতিতেও প্রতিফলিত হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নিউইয়র্কে মেয়র নির্বাচন: তিন দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image

যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে তিন দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে। শহরের নির্বাচন বোর্ডের তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) প্রায় ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৯৯৩ সালের নির্বাচনের পর এটি সর্বোচ্চ অংশগ্রহণ। সেই নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন, যেখানে রিপাবলিকান প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন ভোটার আগাম ভোট দিয়েছেন—যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ আগাম ভোট। ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা কার্যক্রম শুরু হয়। ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে ভোট প্রদান করেন। নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোকে অগ্রাধিকার দেন তিনি। তরুণসহ বিভিন্ন শ্রেণির ভোটারের মধ্যে তার প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে, যা ভোটকেন্দ্রগুলোর উপস্থিতিতেও প্রতিফলিত হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত