বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন বাবলা মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ারের কাঁধে অস্ত্র ঠেকিয়ে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে প্রার্থী এরশাদ উল্লাহও আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত। তদন্ত চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ-অক্সিজেন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদ’-এর দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন