নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি.....     স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচির পর এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শামছুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। তিনি জানান, দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার (৯ নভেম্বর) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে। শামছুদ্দিন মাসুদ বলেন, “শিক্ষকদের ওপর অন্যায়ভাবে পুলিশ হামলা চালিয়েছে। রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেক শিক্ষক গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।” এর আগে শিক্ষকরা তাদের তিন দফা দাবির মধ্যে প্রধান দাবি হিসেবে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন এবং বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে আসছিলেন। আন্দোলনরত শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং তারা শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এই কর্মবিরতির কারণে সারা দেশের প্রাথমিক স্তরের পাঠদান কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি.....     স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচির পর এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শামছুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। তিনি জানান, দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার (৯ নভেম্বর) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে। শামছুদ্দিন মাসুদ বলেন, “শিক্ষকদের ওপর অন্যায়ভাবে পুলিশ হামলা চালিয়েছে। রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেক শিক্ষক গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।” এর আগে শিক্ষকরা তাদের তিন দফা দাবির মধ্যে প্রধান দাবি হিসেবে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন এবং বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে আসছিলেন। আন্দোলনরত শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং তারা শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এই কর্মবিরতির কারণে সারা দেশের প্রাথমিক স্তরের পাঠদান কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত