নজর বিডি

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু... মেহেরপুর সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।     স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম নিহত শিক্ষার্থীরা হলেন— রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), ইসা আলীর মেয়ে মিম আক্তার (১৪) এবং সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০)। এদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। স্থানীয়রা জানান, বিকেলে চার শিক্ষার্থী বিলে শাপলা ফুল তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া না গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। মেহেরপুর ফায়ার স্টেশনের অফিসার শামিম রোজা বলেন, “চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, এটি সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা।” এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।দুর্ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image
পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু... মেহেরপুর সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।     স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম নিহত শিক্ষার্থীরা হলেন— রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), ইসা আলীর মেয়ে মিম আক্তার (১৪) এবং সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০)। এদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। স্থানীয়রা জানান, বিকেলে চার শিক্ষার্থী বিলে শাপলা ফুল তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া না গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। মেহেরপুর ফায়ার স্টেশনের অফিসার শামিম রোজা বলেন, “চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, এটি সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা।” এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।দুর্ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত