তেজাবি বা পাকা স্বর্ণের দরপতনের কারণে স্বর্ণের বাজারে মূল্যহ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (১৫ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ৫,৪৪৭ টাকা কমে দাঁড়িয়েছে ২,০৮,২৭২ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৫,২০২ টাকা কমে দাঁড়িয়েছে ১,৯৮,৮০১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৪,৪৫৫ টাকা কমে দাঁড়িয়েছে ১,৭০,৩৯৯ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩,৮০৩ টাকা কমে নতুন দাম ১,৪১,৭১৭ টাকা
এর আগে ১৪ নভেম্বর বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের দাম ভরিতে ৫,২৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১, ১৮ ও সনাতন মানের স্বর্ণেও দাম বৃদ্ধি করা হয়েছিল।
এদিকে এবার স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রূপার বর্তমান ভরি-প্রতি দাম—
২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
সনাতন: ২,৬০১ টাকা

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন