আগামীকাল দেশব্যাপী লকডাউন যা জানালো শ্রমিক ফেডারেশন
লকডাউনের মধ্যেও সড়ক পরিবহন সচল থাকবে: শ্রমিক ফেডারেশননিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫আওয়ামী লীগের ঘোষিত সোমবারের লকডাউনের মধ্যেও দেশের সড়ক পরিবহন ব্যবস্থা সচল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটির নেতাদের দাবি, শ্রমিক ও মালিকদের যৌথ প্রচেষ্টায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে দেওয়া হবে না।
রোববার রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, দেশের যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়ার যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে। তিনি উল্লেখ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে।
হুমায়ূন কবির খান অভিযোগ করেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ব্যাহত করতেই আওয়ামী লীগ লকডাউন আহ্বান করেছে। তিনি সাম্প্রতিক সময়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবহন-মালিক শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় সারাদেশে প্রায় ২০টি পরিবহণে আগুন লাগানো হয়। ময়মনসিংহে বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করার ঘটনাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। সেই ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকেরা।
এদিকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবে। এ রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন