নজর বিডি

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:০৪   জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছর কারাদণ্ড। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। দ্বিতীয় অংশ পাঠ করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। শেষাংশ পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। গত ২৩ অক্টোবর উভয়পক্ষের শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন নির্ধারণ করা হয়। এরপর সেদিনই রায় ঘোষণার নতুন দিন হিসেবে ১৭ নভেম্বর ঠিক করে ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। পলাতক দুই আসামি শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন উপস্থিত ছিলেন। গত ১০ জুলাই মামলাটির অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই দিনে সাবেক আইজিপি মামুন নিজেকে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে হাজির হওয়ার আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত