নজর বিডি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জাকসুর প্রতিনিধিরা।

আজ সোমবার রায় ঘোষণার পর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাকসু প্রতিনিধি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হন। সেখানে তারা শেখ হাসিনার প্রতীকী কুশপুত্তলিকা গাছের ডালে ঝুলিয়ে দেন এবং পরে সেটি পুড়িয়ে প্রতিবাদ জানান। এরপর চলতে থাকে মিষ্টি বিতরণ।

শিক্ষার্থীরা বলেন, জুলাই-আগস্টের গণহত্যার মতো নৃশংস ঘটনায় ভুক্তভোগী শহীদ ও আহতদের বিচারের পথ সুগম করেছে এই রায়। তাদের ভাষায়, “এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এক ঐতিহাসিক দলিল।” তারা রায়কে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।

এসময় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া বিবৃতির তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীদের অভিযোগ, ওই বিবৃতিগুলো জনমত ও বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর চেষ্টা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রায়কে ঘিরে উত্তেজনা, প্রতিক্রিয়া ও মিশ্র আবেগের মধ্যে শিক্ষার্থীদের এই আয়োজন দৃষ্টি আকর্ষণ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জাকসুর প্রতিনিধিরা।

আজ সোমবার রায় ঘোষণার পর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাকসু প্রতিনিধি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হন। সেখানে তারা শেখ হাসিনার প্রতীকী কুশপুত্তলিকা গাছের ডালে ঝুলিয়ে দেন এবং পরে সেটি পুড়িয়ে প্রতিবাদ জানান। এরপর চলতে থাকে মিষ্টি বিতরণ।

শিক্ষার্থীরা বলেন, জুলাই-আগস্টের গণহত্যার মতো নৃশংস ঘটনায় ভুক্তভোগী শহীদ ও আহতদের বিচারের পথ সুগম করেছে এই রায়। তাদের ভাষায়, “এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এক ঐতিহাসিক দলিল।” তারা রায়কে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।

এসময় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া বিবৃতির তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীদের অভিযোগ, ওই বিবৃতিগুলো জনমত ও বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর চেষ্টা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রায়কে ঘিরে উত্তেজনা, প্রতিক্রিয়া ও মিশ্র আবেগের মধ্যে শিক্ষার্থীদের এই আয়োজন দৃষ্টি আকর্ষণ করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত