নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

গাজীপুরে ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সারাদেশ ~ অগ্নিদূর্ঘটনা 

    স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম গাজীপুরে ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা গাজীপুরের সদর উপজেলার বাগের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে কারখানাটিতে হঠাৎ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখা দেওয়ার সাথে সাথেই কারখানার নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

সারাদেশ ~ অগ্নিদূর্ঘটনা 

    স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম গাজীপুরে ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা গাজীপুরের সদর উপজেলার বাগের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে কারখানাটিতে হঠাৎ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখা দেওয়ার সাথে সাথেই কারখানার নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত