নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন অফিসার ও ইটভাটা মালিক সমিতি

ডুমুরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে এই শুভেচ্ছা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজান জমাদ্দার, সহ-সভাপতি আব্দুল হাই বাহার, উপদেষ্টা আলহাজ্ব আমিনুর রহমান, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সরদার, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোড়ল, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, কাজী কামরুল ইসলাম বাবু, পুষ্প কুমার সরদার, রুহুল আমিন কালু, মাওলানা তৌফিকুর রহমান, পাপ্পু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ দারুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন, বন বিভাগের উপজেলা কর্মকর্তা মোঃ লেকাত আলীসহ আরও অনেকে।

শুভেচ্ছা গ্রহণ করে নবাগত ইউএনও মোঃ জহুরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“ডুমুরিয়ায় যোগদান করতে পেরে আমি আনন্দিত। সকলের সহযোগিতা ও সমর্থন আমার কাজকে আরও সহজ করবে। একসঙ্গে কাজ করে আমরা উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।”

আলোচনা শেষে কর্মকর্তারা ইউএনওকে পুনরায় শুভেচ্ছা জানান এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন অফিসার ও ইটভাটা মালিক সমিতি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত