কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের সঠিক মূল্যায়নেই উন্নয়ন এগিয়ে যাবে
“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি”মুস্তাফিজুর রহমান জয়পুরহাট প্রতিনিধিএই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো জয়পুরহাটেও উদযাপিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশলী দিবস-২০২৫।
এ উপলক্ষে ১৯ নভেম্বর, বুধবার আইডিইবি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর মজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হয় মূল আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। আইডিইবির জেলা সভাপতি প্রকৌশলী মো. রেজাউল আলম সিদ্দিকী'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়তের আমির ও জামায়াত মনোনীত জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ ও জামায়াত মনোনীত জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ।
প্রকৌশলী নাদিম হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আইডিইবি,র কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রকৌশলী আব্দুল বাতেন।
বক্তারা বলেন, “একটি আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়তে হলে দক্ষ প্রযুক্তিবিদ ও প্রকৌশলীদের গুরুত্ব অনস্বীকার্য। কারিগরি শিক্ষার উন্নয়ন ও ডিপ্লোমা প্রকৌশলীদের উপযুক্ত মূল্যায়নই পারে দেশের উন্নয়নকে বেগবান করতে।”
এছাড়াও আলোচনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার, প্রযুক্তি খাতে অবদান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন