কলাবাগান, আবেদখালী রোড: সাততলা একটি ভবন হেলে পড়ার খবর মিলেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে যায়। এখনো হতাহতের খবর নেই।
বারিধারা ব্লক-এফ, রোড-৫: একটি বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের উৎস ভূমিকম্প সম্পর্কিত কিনা তা জানা যায়নি।
প্রধান উপদেষ্টার কার্যালয়: একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জের গজারিয়া: একটি বাসা-বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মানুষজন ঘর ছেড়ে রাস্তায় দৌড়ে বেরিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভূমিকম্পের সময় তিনি পুকুরের পানিতে বড় ঢেউ লক্ষ করেন এবং দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। ক্ষয়ক্ষতি নিরূপণে খোঁজখবর নেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জেও প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। লোকজন আতঙ্কে বাইরে ছুটে আসেন, তবে হতাহতের কোনো খবর নেই।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন