নজর বিডি
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৩.৩ রিখটার স্কেলে ফের কম্পিত হলো বাংলাদেশ

বাংলাদেশ
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫; ১২:৫৮ পিএম
  স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম আজ শনিবার সকালে বাইপাইল (পৌরসভা), গাজীপুর জেলায় হালকা মাপের ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি শক্তি ছিল ৩.৩ রিখটার স্কেলে। সময় ছিল প্রায় সকাল ১০:৩৬ মিনিট।এদিকে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্প জেলার নিকটবর্তী এলাকা মাধবদী (নরসিংদী)-তে রেকর্ড করা হয়েছিল, যার মাত্রা ছিল রিখটারে প্রায় ৫.৭। বর্তমানে এই ৩.৩ মাত্রার ভূমিকম্পে বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে ভূমিকম্প অনুভূত হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৩.৩ রিখটার স্কেলে ফের কম্পিত হলো বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫; ১২:৫৮ পিএম
  স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম আজ শনিবার সকালে বাইপাইল (পৌরসভা), গাজীপুর জেলায় হালকা মাপের ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি শক্তি ছিল ৩.৩ রিখটার স্কেলে। সময় ছিল প্রায় সকাল ১০:৩৬ মিনিট।এদিকে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্প জেলার নিকটবর্তী এলাকা মাধবদী (নরসিংদী)-তে রেকর্ড করা হয়েছিল, যার মাত্রা ছিল রিখটারে প্রায় ৫.৭। বর্তমানে এই ৩.৩ মাত্রার ভূমিকম্পে বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে ভূমিকম্প অনুভূত হলো।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত