নজর বিডি
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

  স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে... ভূমিকম্পের পর সৃষ্ট আতঙ্ক ও শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল রোববার (২৩ নভেম্বর) অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা আতঙ্কে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত হন। এর মধ্যে শামসুন নাহার হলে তিনজন, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হলে একজন ও রোকেয়া হলে একজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগের দিন শুক্রবারও ঢাকায় ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী হলের উঁচু ভবন থেকে লাফ দেন এবং গুরুতর আহত হন। এ নিয়ে দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। একই সঙ্গে ভূমিকম্পে মুহসীন হলসহ কিছু হলের ভবনের পলেস্তারা খসে পড়ার ঘটনাও জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image
  স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে... ভূমিকম্পের পর সৃষ্ট আতঙ্ক ও শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল রোববার (২৩ নভেম্বর) অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা আতঙ্কে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত হন। এর মধ্যে শামসুন নাহার হলে তিনজন, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হলে একজন ও রোকেয়া হলে একজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগের দিন শুক্রবারও ঢাকায় ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী হলের উঁচু ভবন থেকে লাফ দেন এবং গুরুতর আহত হন। এ নিয়ে দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। একই সঙ্গে ভূমিকম্পে মুহসীন হলসহ কিছু হলের ভবনের পলেস্তারা খসে পড়ার ঘটনাও জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত