১২ বছর বয়সী ওই মেয়েটির পরিচয় তার বাবা পোশাক দেখে নিশ্চিত করেন।
প্রতিনিধি: (চাঁদপুর)চাঁদপুরে চার দিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকালে ডাকাতিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১২ বছর বয়সী ওই মেয়েটির পরিচয় তার বাবা পোশাক দেখে নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলের দিকে বাসা থেকে বের হওয়ার পর মেয়েটি আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান মেলেনি।
নৌ পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় পুরানবাজার এলাকার মেঘনা নদীর তীরে একটি ঘটনার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ট্রলারচালক মনির হোসেন কিশোরীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। ওই সময় আশপাশে থাকা অন্য ট্রলারচালকেরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি জেলহাজতে আছেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে সূত্র জানিয়েছে।
আজ উদ্ধার হওয়া মরদেহ মেঘনা সংলগ্ন ডাকাতিয়া নদীতে ভেসে আসে বলে ধারণা করছে নৌ পুলিশ।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন