সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিভক্তির কারণে অনেক সাংবাদিক নিজ উদ্যোগেই বিভিন্ন রাজনৈতিক নেতার পকেটে ঢুকে পড়েন। তিনি অভিযোগ করে বলেন, এর প্রমাণ—বিগত সময়ে গণমাধ্যমগুলো নিজেরাই উদ্যোগী হয়ে ‘ফ্যাসিজম’ রক্ষা করেছে।
রাষ্ট্র কাঠামো সংস্কার অত্যন্ত জরুরি উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, “সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে কোনো সংস্কারই কার্যকর হবে না।” তিনি মনে করেন, রাষ্ট্র কাঠামোর দৃঢ়তা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা কখনোই নিশ্চিত করা সম্ভব নয়।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন