ঢাকা বিভাগ - গোপালগঞ্জ - মুকসুদপুর গোপালগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাঠে জমে উঠেছে প্রার্থীদের গণ-সংযোগ...সুমাইয়া নূর প্রভা
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫; ০৩:৩৪ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানী) ভোটের মাঠ এখন বেশ সরগরম। প্রধান রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে গ্রাম থেকে শহর—এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চালিয়ে যাচ্ছেন ব্যাপক গণ-সংযোগ ও প্রচার-প্রচারণা।
আসন গঠন ও ভোটার তথ্য: গোপালগঞ্জ-১ আসনটি
মুকসুদপুর উপজেলা: ১টি পৌরসভা + ১৬ ইউনিয়ন
কাশিয়ানী উপজেলা: ৭ ইউনিয়ন
মোট: ১টি পৌরসভা, ২৩ ইউনিয়ন
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৭,৭৬২ জন
— পুরুষ: ২,০৭,৫১৮
— নারী: ২,০০,২৪৪
বিএনপি প্রার্থী: সেলিমুজ্জামান সেলিমসহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি
মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রতিদিন গণ-সংযোগ, কর্মী সভা, কৌশলগত পরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি।
তার রাজনৈতিক পথচলা সংক্ষেপে—
কাশিয়ানীর মহেশপুরের সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্ম
ছাত্ররাজনীতিতে উত্থান:
স্যার এফ রহমান হল ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি (১৯৮৯)
দু’বার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক
ছাত্রদল, যুবদলে শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য (১৯৯৬/৯৭)
রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে দেড়শ’র বেশি রাজনৈতিক মামলা
২০০৮ সালেও তিনি বিএনপির প্রার্থী হয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারও তাকে ঘিরে বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন—এবার সেলিমের অবস্থান আগের তুলনায় ভালো।ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী: অ্যাডভোকেট মো. মিজানুর রহমানকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আইনজীবী পরিষদ
বেশ কিছুদিন ধরেই সক্রিয় প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন।
মোটরসাইকেল শোডাউন ও গণ-সংযোগে ব্যস্ত সময় কাটছে তার।
তিনি জানান—
“পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, একক আধিপত্য থাকবে না।”
তার দাবি, ইসলামী আন্দোলনের এ এলাকায় ভালো রিজার্ভ ভোটব্যাংক রয়েছে।
২০১৮ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।জামায়াতে ইসলামী প্রার্থী: মাওলানা আব্দুল হামিদসাবেক অধ্যক্ষ, গোপালগঞ্জ কামিল মাদ্রাসাসাবেক জেলা আমির, বর্তমান মজলিসে সূরা সদস্য
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় কর্মীদের নিয়ে নিয়মিত প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।শিক্ষাজীবনে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় এলাকা জুড়ে তার বিস্তৃত শিক্ষক-শিক্ষার্থী সংযোগ ও গ্রহণযোগ্যতা রয়েছে।
ভোটের সমীকরণ:
প্রধান তিন দলের প্রার্থীর পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীরও মাঠ প্রস্তুতি রয়েছে
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে — ওপেন প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হচ্ছে
অনেক ভোটারের মতে —
“বিএনপির সেলিমুজ্জামান সেলিম এবার আগের তুলনায় শক্ত অবস্থানে”
সবাইয়ের নজর ভোটারদের দিকে প্রার্থীদের দিন-রাত এক হয়ে মাঠে থাকার কারণ —শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন ৪ লাখ ৭ হাজার ভোটারই।
কোন মুখে পড়বে গোপালগঞ্জ-১ আসনের বিজয়ের মালা—
সেটাই এখন ব্যাপক আলোচনার বিষয়।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন