নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ডুমুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫।

প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবু সাঈদ সুমন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রানী রায়, মো. আনোয়ার হোসেন, শ্যামলী কবিরাজ, ম্যাগি মল্লিক, মফিজুল ইসলাম, খামারি হাসনা হেনা, শিবানী মণ্ডল, মোনাজাত জোয়ারদার, শেখ নজরুল ইসলাম ও আব্দুস সাত্তারসহ অন্যান্যরা।

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে মোট ১২ জনকে পদক প্রদান করা হয়। বক্তারা বলেন, জাত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং খামারিদের সক্ষমতা বৃদ্ধি—এসব বিষয় জনসচেতনতার মাধ্যমে আরও বিস্তৃত হবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা চঞ্চল কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রদর্শনীস্থলে স্থাপিত ৩০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫।

প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবু সাঈদ সুমন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রানী রায়, মো. আনোয়ার হোসেন, শ্যামলী কবিরাজ, ম্যাগি মল্লিক, মফিজুল ইসলাম, খামারি হাসনা হেনা, শিবানী মণ্ডল, মোনাজাত জোয়ারদার, শেখ নজরুল ইসলাম ও আব্দুস সাত্তারসহ অন্যান্যরা।

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে মোট ১২ জনকে পদক প্রদান করা হয়। বক্তারা বলেন, জাত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং খামারিদের সক্ষমতা বৃদ্ধি—এসব বিষয় জনসচেতনতার মাধ্যমে আরও বিস্তৃত হবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা চঞ্চল কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রদর্শনীস্থলে স্থাপিত ৩০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত