নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জে জেলা প্রশাসকের নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন এর খবর 

ঢাকা বিভাগ, গোপালগঞ্জ -০১  [caption id="attachment_16664" align="aligncenter" width="300"] বিজ্ঞাপন[/caption]       গোপালগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫; স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম শনিবার দিনের বিভিন্ন সময়ে তিনি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডুমরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে গিয়ে প্রস্তুতিমূলক কাজ পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়, রাধাগঞ্জ দাখিল মাদ্রাসা, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন, উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়, সোনাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুশলা নেছারিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। [caption id="attachment_16772" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ওসি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তার বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ যাতে স্বচ্ছ ও নিরাপদ থাকে, সে বিষয়ে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” বিষয়: ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে জেলা প্রশাসকের নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত