রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিসিয়াল পেজে বিষয়টি জানিয়ে বলেছে—
‘বাংলাদেশ সচিবালয় স্টেশন এলাকায় মেট্রোরেলের ছাদের ওপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’
কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, একজন ব্যক্তি ট্রেনের ছাদে উঠে পড়েন এবং আরেকজন রেল লাইনে নেমে দৌড়ে পালিয়ে যান। তাদের খোঁজ চলছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন কর্তৃপক্ষ মতিঝিল থেকে আসা ট্রেনটির সব যাত্রীকে নেমে যেতে বলেন। যাত্রীদের জানানো হয়—
“আপনারা নেমে যান, ট্রেন আর যাবে না।”
যাত্রীরা জানান, রাত ৮টায় মতিঝিল থেকে ট্রেনটি ছাড়ে এবং রাত ৮টা ৫ মিনিটে সচিবালয় স্টেশনে পৌঁছায়। এরপর ৮টা ১২ মিনিটে ঢাবি স্টেশনে পৌঁছানোর পরই ট্রেনটি পুরোপুরি থেমে যায় এবং যাত্রীদের নেমে যেতে বলা হয়। এতে বিপাকে পড়েন শত শত যাত্রী। অনেকেই উদ্বিগ্ন ও উত্তেজিত পরিস্থিতির মুখে পড়েন।
ধারণা করা হচ্ছে, সচিবালয় স্টেশন থেকে উত্তরা যাওয়ার পথে ওই দুই ব্যক্তির অসৎ বা ঝুঁকিপূর্ণ আচরণের কারণেই ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন