নজর বিডি

ডিআরইউ নির্বাচনে নতুন নেতৃত্বকে বিজেইউ সভাপতির অভিনন্দন

এ বি এম মনিরুজ্জামান-এর শুভেচ্ছা বার্তা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (বিজেইউ)–এর সভাপতি এ বি এম মনিরুজ্জামান।

শনিবার রাতে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ডিআরইউ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি ভোটার, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“নির্বাচনে অংশগ্রহণ করে ডিআরইউ সদস্যরা গণতান্ত্রিক মূল্যবোধ ও সংহতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশের সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাই।”

বিজেইউ সভাপতি আরও বলেন,
“আমরা বিশ্বাস করি নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করবে। ডিআরইউ এবং বিজেইউ—উভয় সংগঠন ভবিষ্যতেও সাংবাদিকদের স্বার্থে একসঙ্গে কাজ করবে।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি নতুন কমিটির সফলতা ও সাংবাদিক সমাজের উন্নতির জন্য সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডিআরইউ নির্বাচনে নতুন নেতৃত্বকে বিজেইউ সভাপতির অভিনন্দন

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

এ বি এম মনিরুজ্জামান-এর শুভেচ্ছা বার্তা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (বিজেইউ)–এর সভাপতি এ বি এম মনিরুজ্জামান।

শনিবার রাতে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ডিআরইউ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি ভোটার, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“নির্বাচনে অংশগ্রহণ করে ডিআরইউ সদস্যরা গণতান্ত্রিক মূল্যবোধ ও সংহতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশের সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাই।”

বিজেইউ সভাপতি আরও বলেন,
“আমরা বিশ্বাস করি নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করবে। ডিআরইউ এবং বিজেইউ—উভয় সংগঠন ভবিষ্যতেও সাংবাদিকদের স্বার্থে একসঙ্গে কাজ করবে।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি নতুন কমিটির সফলতা ও সাংবাদিক সমাজের উন্নতির জন্য সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত