নজর বিডি

চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৫১

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট ৫১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

পুলিশ জানায়, জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় শহরে রাত্রিকালীন কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের মূখার্জিঘাট, চৌধুরী ঘাট, লন্ডন ঘাট, ছায়াবানী মোড়, পৌর সিএনজি স্ট্যান্ড (পুরান আদালতপাড়া), কালিবাড়ি প্ল্যাটফর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় পুলিশ।

ওসি মো. বাহার মিয়া বলেন,
“বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে জুয়া আইনে, একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ২৫ গ্রাম গাঁজাসহ একজন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।”

এদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান,
“শহরকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে; অপরাধ-সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৫১

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট ৫১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

পুলিশ জানায়, জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় শহরে রাত্রিকালীন কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের মূখার্জিঘাট, চৌধুরী ঘাট, লন্ডন ঘাট, ছায়াবানী মোড়, পৌর সিএনজি স্ট্যান্ড (পুরান আদালতপাড়া), কালিবাড়ি প্ল্যাটফর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় পুলিশ।

ওসি মো. বাহার মিয়া বলেন,
“বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে জুয়া আইনে, একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ২৫ গ্রাম গাঁজাসহ একজন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।”

এদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান,
“শহরকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে; অপরাধ-সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত