মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন বিএনপি নেতা মহিউদ্দিন মন্ডল বকুল
দিনাজপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল-এর ব্যক্তিগত ও মানবিক সহায়তায় দীর্ঘ এক মাস চিকিৎসার পর সড়ক দুর্ঘটনায় আহত অটোচালক মোঃ রিপন আহমেদ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চিকিৎসার খরচ বহন করা থেকে শুরু করে তাঁর রুটি-রুজির একমাত্র অবলম্বন—ক্ষতিগ্রস্ত অটো বাইকটি মেরামত করে দেওয়ায়, দিনাজপুর শহরের এই ঘটনাটি বর্তমানে আলোচনার কেন্দ্রে। প্রায় এক মাস আগে দিনাজপুর শহরের কালিতলা প্রেসক্লাবের পিছনে শাঁখারী পট্টি এলাকার অটোচালক রিপন আহমেদ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
এই দুর্ঘটনার খবর জানতে পেরেই পৌর বিএনপি নেতা মহিউদ্দিন মন্ডল বকুল আর কোনো বিলম্ব না করে দ্রুত আহত রিপনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। মাসব্যাপী রিপনের যাবতীয় চিকিৎসার সম্পূর্ণ খরচ মহিউদ্দিন মন্ডল বকুল নিজেই বহন করেন। এই পুরোটা সময় তিনি নিয়মিত আহত অটোচালকের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে গেছেন। সেই সাথে রুটি-রুজির শেষ অবলম্বন ফিরিয়ে দিলেন বিএনপি নেতা বকুল।
দীর্ঘ এক মাস পর গত ৩০ নভেম্বর ২০২৫ রিপন আহমেদ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কিন্তু দুর্ঘটনার কারণে তাঁর সংসার পরিচালনার মূল হাতিয়ার ব্যাটারি চালিত অটো বাইকটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে গিয়েছিল। মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করে বিএনপি নেতা মহিউদ্দিন মন্ডল বকুল ব্যক্তিগত উদ্যোগে অটো বাইকটি সম্পূর্ণভাবে মেরামত করিয়ে দেন। তিনি রিপনের হাতে সেটি পুনরায় তুলে দেন, যাতে তিনি আবার স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।
একই সঙ্গে, রিপনকে আর্থিক সহায়তাও প্রদান করেন এই পৌর বিএনপি নেতা। মহিউদ্দিন মন্ডল বকুলের এই অসামান্য মানবিক উদ্যোগ সমাজের সর্বস্তরে প্রশংসিত হচ্ছে। পৌর বিএনপি নেতা মহিউদ্দিন মন্ডল বকুল বলেন, আসুন আমরা মানব জাতির উপর হিংস্রতা মনোভাব বর্জন করি, একে অপরকে সহমর্মিতার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেই, সেই সাথে একটি সুন্দর সমাজ গড়তে সাহায্য করি।
আপনার মতামত লিখুন