বাংলাদেশ
নরসিংদী শিবপুর উপজেলা
সিএনজি অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ......
স্টাফ রিপোর্টারঃ সুমাইয়া নূর প্রভা
নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—শিবপুরের বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২২) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে মো. শফিক (২১)।
আরও পড়ুনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে শিবপুর ফিরছিলেন শফিক ও মাহমুদুল। পথিমধ্যে পচারবাড়ি এলাকায় বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহমুদুল। গুরুতর আহত শফিককে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা–সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন