নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

খুলনা-১ আসনে জামায়াতের নতুন প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে দলটি।

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম। এর আগে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী করা হয়েছিল।

কৃষ্ণ নন্দী জানান, তাঁকে কেন্দ্রীয় সিদ্ধান্তে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে এবং তিনি ৫ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় বটিয়াঘাটা থেকে প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, পূর্বের প্রার্থী আবু ইউসুফও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দুজনেই একযোগে কাজ করবেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান জানান, দলের শৃঙ্খলায় প্রার্থিতা পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া এবং সবাই তা মেনে নিয়েছেন।

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়ার চুকনগরে। সাম্প্রতিক সময়ে ডুমুরিয়া ও ফুলতলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

ঐতিহাসিকভাবে সংখ্যালঘু প্রার্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা-১ আসনে আওয়ামী লীগ ও সংখ্যালঘু রাজনীতির আধিপত্য ছিল দীর্ঘদিন। বিএনপি এখানকার প্রার্থী এখনো ঘোষণা করেনি, তবে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় রয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনা-১ আসনে জামায়াতের নতুন প্রার্থী কৃষ্ণ নন্দী

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে দলটি।

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম। এর আগে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী করা হয়েছিল।

কৃষ্ণ নন্দী জানান, তাঁকে কেন্দ্রীয় সিদ্ধান্তে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে এবং তিনি ৫ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় বটিয়াঘাটা থেকে প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, পূর্বের প্রার্থী আবু ইউসুফও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দুজনেই একযোগে কাজ করবেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান জানান, দলের শৃঙ্খলায় প্রার্থিতা পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া এবং সবাই তা মেনে নিয়েছেন।

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়ার চুকনগরে। সাম্প্রতিক সময়ে ডুমুরিয়া ও ফুলতলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

ঐতিহাসিকভাবে সংখ্যালঘু প্রার্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা-১ আসনে আওয়ামী লীগ ও সংখ্যালঘু রাজনীতির আধিপত্য ছিল দীর্ঘদিন। বিএনপি এখানকার প্রার্থী এখনো ঘোষণা করেনি, তবে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় রয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত