নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী আর নেই

জেলার খবর 

ঢাকা বিভাগ, গোপালগঞ্জ, মুকসুদপুর  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  নিজ বাড়িতে ইন্তেকাল করেন মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা গাজী....   স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম
প্রকাশ: ১৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ ডিসেম্বর, ২০২৫;
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা গাজী আর নেই। আজ ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৩টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।   আরোও পড়ুন: গোপালগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন   মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৪০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।   আরোও পড়ুন: গোপালগঞ্জ-১ আসনের জমে উঠেছে প্রার্থীদের গণ-সংযোগ   এছাড়া শোক প্রকাশ করেছেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী। এদিকে এক বিশেষ বার্তায় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা গাজীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বিষয়: মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা গাজী ?নজর/মুকসুদপুর/২৫/নিয়ামুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী আর নেই

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত