নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা (০৪ ডিসেম্বর):

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্য পাইলট প্রকল্প হাতে নিয়েছে। আমাদের উপকরণ বা সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে হাতে-কলমে শিক্ষা দিয়ে বৃত্তিমূলক কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত, টেকসই জীবন নিশ্চিত করাই উদ্দেশ্য। প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা, সীমাহীন সাহস ও প্রাণশক্তি। সঠিকভাবে জনসংখ্যাকে ব্যবহার করলে তা জনসম্পদে পরিণত হবে।”

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপ্রধান বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং খেলাধুলায় অংশগ্রহণকারী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই কর্মশালার আয়োজন যৌথভাবে করেছে খুলনা জেলা প্রশাসনজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনা (০৪ ডিসেম্বর):

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্য পাইলট প্রকল্প হাতে নিয়েছে। আমাদের উপকরণ বা সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে হাতে-কলমে শিক্ষা দিয়ে বৃত্তিমূলক কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত, টেকসই জীবন নিশ্চিত করাই উদ্দেশ্য। প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা, সীমাহীন সাহস ও প্রাণশক্তি। সঠিকভাবে জনসংখ্যাকে ব্যবহার করলে তা জনসম্পদে পরিণত হবে।”

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপ্রধান বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং খেলাধুলায় অংশগ্রহণকারী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই কর্মশালার আয়োজন যৌথভাবে করেছে খুলনা জেলা প্রশাসনজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত