কিশোরদের মাঝে ছিলো উচ্ছ্বাস, আর অভিভাবক ও স্থানীয়রা প্রশংসা করেছেন এমন ধর্মীয়–সামাজিক উদ্যোগকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মোঃ সাদেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি নুরুল ইসলাম, ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা আলী, ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান, উত্তরা ৪ নং সেক্টর জামে মসজিদের সভাপতি জোয়ার্দার শাহরিয়ার কাশেমসহ সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, শিশু–কিশোরদের মসজিদমুখী করতে পরিবার, সমাজ ও স্থানীয় সংগঠনের যৌথ উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক বলেন, “আজকাল বিভিন্ন প্রতিযোগিতা হলেও নামাজের প্রতিযোগিতা নেই। সিটি ক্লাবের এ আয়োজন সেই ঘাটতি পূরণ করেছে।” তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে পরিবারকে ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “নামাজের অর্থ জানা জরুরি। দুনিয়ার সাইকেলের চেয়েও উত্তম পুরস্কার আখিরাতে অপেক্ষা করছে।” তিনি নারীদের জন্য মসজিদে আলাদা নামাজের ব্যবস্থার কথাও উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন উত্তরা এলাকায় ধর্মীয় অনুশাসন চর্চা, নৈতিক বিকাশ ও কিশোরদের মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন