নজর বিডি

নড়াইলে পুকুরপাড়ে কিশোরের লাশ, পুলিশ হেফাজতে বন্ধুদের জিজ্ঞাসাবাদ

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরপাড় থেকে তাজিম মোল্যা (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়। বিষয়টি নড়াইল সার্কেল এসপি মোঃ কামরুজ্জামান নিশ্চিত করেছেন। তাজিম মোল্যা সৌদি প্রবাসী শহিদুল মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলছিল। এরপর আর বাড়ি না ফেরায় পরিবার রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। রোববার সকালে হাবিবুর রহমানের বাড়ির পাশে পুকুরপাড়ে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি তাজিমের বলে শনাক্ত করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। এ বিষয়ে নড়াইল সার্কেল এসপি জনাব মোঃ কামরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে পুকুরপাড়ে কিশোরের লাশ, পুলিশ হেফাজতে বন্ধুদের জিজ্ঞাসাবাদ

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরপাড় থেকে তাজিম মোল্যা (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়। বিষয়টি নড়াইল সার্কেল এসপি মোঃ কামরুজ্জামান নিশ্চিত করেছেন। তাজিম মোল্যা সৌদি প্রবাসী শহিদুল মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলছিল। এরপর আর বাড়ি না ফেরায় পরিবার রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। রোববার সকালে হাবিবুর রহমানের বাড়ির পাশে পুকুরপাড়ে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি তাজিমের বলে শনাক্ত করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। এ বিষয়ে নড়াইল সার্কেল এসপি জনাব মোঃ কামরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত