নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

বিএনসিসি বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার (আজ) আশুলিয়ার বাইপাইলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, যিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সব গুরুত্বপূর্ণ সময়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করে আসছে

তিনি আরও বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাডেটগণ দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় সংকটে ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ভবিষ্যতে উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে সুশিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তাধারার তরুণ সমাজ গড়ে তুলতে বিএনসিসিকে আরও যুগোপযোগী করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক ও জাতীয় পর্যায়ে ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সকল সদস্যকে অভিনন্দন জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল),

  • কমান্ডার, ঢাকা নৌঅঞ্চল,

  • বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক,

  • অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনসিসি বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার (আজ) আশুলিয়ার বাইপাইলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, যিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সব গুরুত্বপূর্ণ সময়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করে আসছে

তিনি আরও বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাডেটগণ দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় সংকটে ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ভবিষ্যতে উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে সুশিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তাধারার তরুণ সমাজ গড়ে তুলতে বিএনসিসিকে আরও যুগোপযোগী করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক ও জাতীয় পর্যায়ে ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সকল সদস্যকে অভিনন্দন জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল),

  • কমান্ডার, ঢাকা নৌঅঞ্চল,

  • বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক,

  • অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত