নির্যাতন থেকে সাফল্যের সংগ্রামী গল্প
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য দেন—
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান,
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান,
সমাজসেবক সৈয়দ খায়রুল আলম,
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সালেহা রহমান,
বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন—
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস,
লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর,
উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা।
রোকেয়া দিবসে লোহাগড়ার পাঁচ নারীকে পাঁচ ভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন—
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: লোহাগড়া সরকার পাড়ার সালেহা রহমান
শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: সিংগা গ্রামের ওয়াসিমা আক্তার
সফল জননী: রাজুপুর গ্রামের মোছাঃ মনিরা রহমান
সমাজ উন্নয়নে অবদান রাখা নারী: গোপিনাথপুর গ্রামের শরিফা খানম
নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী: মরিচপাশা গ্রামের মোছাঃ রেশমা বেগম
উপজেলা পর্যায়ে এই পাঁচ নারীর সংগ্রাম, সাফল্য ও অবদানকে সম্মান জানাতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় প্রশাসন ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন