নজর বিডি
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিত: ইউপি সদস্য গ্রেফতার, অন্যজন পলাতক 

সাংবাদিক লাঞ্চিত 

জয়পুরহাট সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে...
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫
জয়পুরহাট প্রতিনিধি: মুস্তাফিজুর রহমান    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইন প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়নের মহিলা সদস্য নুরবানুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুরুষ সদস্য আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

আরোও পড়ুন: জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা

ঘটনার সূত্রপাত এনটিভি অনলাইনে প্রকাশিত “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের একটি সংবাদকে কেন্দ্র করে। সংবাদ প্রকাশের পর থেকে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আরোও পড়ুন: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে পরিকল্পিতভাবে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার হোসেন। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন। প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, “দুপুরের দিকে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।” [caption id="attachment_17218" align="aligncenter" width="240"] বিজ্ঞাপন[/caption] হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমাকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।” ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান। তারা বলেন, “একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং আইনের প্রতি চরম অবজ্ঞা।” এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী জানান, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিত: ইউপি সদস্য গ্রেফতার, অন্যজন পলাতক 

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত