বিজ্ঞাপন[/caption]
দুপুর সাড়ে ২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ৩০০–৪০০ কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ের ভেতরে জড়ো হয়ে মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় যান। পরে তারা অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে তাকে ঘিরে ফেলেন। এ সময় হ্যান্ড মাইকে সচিবালয় ভাতার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
[caption id="attachment_17228" align="aligncenter" width="300"]
বিজ্ঞাপন[/caption]
আন্দোলনকারীদের দাবি—
সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর বিষয়টি দীর্ঘদিন আলোচনায় থাকলেও বাস্তবায়ন হয়নি। একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, “উপদেষ্টা, মন্ত্রী, সচিবরা রাত পর্যন্ত অফিসে থাকেন, আমাদেরও বাধ্য হয়ে অবস্থান করতে হয়। কিন্তু বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পে-স্কেলের বাইরে অতিরিক্ত সুবিধা পেলেও আমরা তা পাই না।”
আন্দোলনকারীরা আরও জানান, এর আগে রেশনের দাবিতে তারা অর্থ উপদেষ্টাকে একবার অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। সেই ক্ষোভ থেকেই এবার আবারও অবরোধ কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন তারা।
বর্তমানে সচিবালয়ের ভেতরে পরিস্থিতি উত্তপ্ত হলেও শান্তিপূর্ণভাবেই অবস্থান কর্মসূচি চলছে বলে জানা গেছে।
বিষয়: অবরোধ 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন