নজর বিডি

তফসিল ঘোষণা: অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোটে প্রধান উপদেষ্টার আশাবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম হয়েছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথ আরও সুদৃঢ় করবে, জনগণের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও মজবুত করবে।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীন, নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বস্ত করেন।

রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক আচরণ সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে দেশ সফল হবে—এই দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তফসিল ঘোষণা: অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোটে প্রধান উপদেষ্টার আশাবাদ

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম হয়েছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথ আরও সুদৃঢ় করবে, জনগণের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও মজবুত করবে।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীন, নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বস্ত করেন।

রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক আচরণ সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে দেশ সফল হবে—এই দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত