শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মোটরসাইকেলযোগে আসা দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দুপুরের দিকে শরিফ ওসমান বিন হাদী তার সহযোগীসহ রিকশায় করে কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আরোহী দুই ব্যক্তি কাছ থেকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে যা জানা গেছে, মোটরসাইকেলে আসা দুইজন শরিফ ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, শরিফ ওসমান বিন হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তিনি বর্তমানে কোমায় রয়েছেন।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থান আন্দোলনকারীরা। হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন তারা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন