বাংলাদেশ
রাজশাহী বিভাগ, জয়পুরহাট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জয়পুরহাটে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে...
জয়পুরহাট প্রতিনিধি: মুস্তাফিজুর রহমান
প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫
শুক্রবার, ১২ ডিসেম্বর সন্ধ্যায় ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র পক্ষ থেকে শহরের প্রধান সড়কে এক বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের ডাক্তার আবুল কাশেম ময়দান হতে বাটার মোর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল গেইটে এসে শেষ হয়।
আরোও পড়ুন: জয়পুরহাটে সাংবাদিকের ওপর হামলা: ইউপি সদস্যের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদি, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ,ছাত্র- যুব শক্তির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
আরোও পড়ুন: জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিত: ইউপি সদস্য গ্রেফতার, অন্যজন পলাতক
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর উপর বর্বরোচিত গুলিবর্ষণের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, "এটা শুধুমাত্র একজন ব্যক্তির উপর হামলা নয়, এটা মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা। রাষ্ট্রকে অবশ্যই এর উপযুক্ত জবাব দিতে হবে।"
এদিকে হাদীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক সহযোদ্ধারা। তারা তার দ্রুত সুস্থতা কামনা করে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সন্ত্রাস ও দমননীতি প্রতিহত করে সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকারে এনসিপির নেতাকর্মীরা আগামীতে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।
আপনার মতামত লিখুন