নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

জাতীয় অনলাইন পোর্টাল নজরবিডি ডট কম এর সম্পাদককে সম্মাননা দিল মুকসুদপুর প্রেসক্লাব

বাংলাদেশ

ঢাকা বিভাগ, গোপালগঞ্জ, মুকসুদপুর     জাতীয় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক মো. আমিনুল ইসলামকে সম্মাননা স্মারক দিয়েছে মুকসুদপুর প্রেসক্লাব....
স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম 
প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫; ০৮:১৩ পিএম 
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম নজরবিডি ডটকমের উপদেষ্টা মো. ইব্রাহিম খলিল এবং মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নজরবিডি ডটকমের উপদেষ্টা মো. ইব্রাহিম খলিল বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। নজরবিডি সেই পথেই কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। সম্মাননা গ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি নজরবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক মো. আমিনুল ইসলাম বলেন, নজরবিডি দেশ ও জনগণের কথা তুলে ধরতে কাজ করছে। তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি দল সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনে কাজ করছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সাংবাদিকতার প্রধান দায়িত্ব হলো সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরা এবং এর কারণ অনুসন্ধান করা। সাদাকে সাদা ও কালোকে কালো বলতে সাহস থাকতে হবে। এতে সমাজ, ব্যক্তি ও রাষ্ট্র উপকৃত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মামুন মোল্লা, কার্যনির্বাহী সদস্য নূর আলম শেখ, মিরান গাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। এ সময় নজরবিডি ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া আনুষ্ঠানিকভাবে নজরবিডি ডট কম এর মুকসুদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নুর আলম শেখ ও ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে রহমাতুল্লাহ সেখকে নজরবিডি ডট কম এর নিয়োগপত্র প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাতীয় অনলাইন পোর্টাল নজরবিডি ডট কম এর সম্পাদককে সম্মাননা দিল মুকসুদপুর প্রেসক্লাব

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত