নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক হাতিয়ার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার বন্ধের আহ্বান খুলনায়

খুলনায় মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক সেমিনারে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান। তারা বলেন, গত ১৫ বছরে র‍্যাব ও পুলিশকে ব্যবহার করে খুন, গুম, অপহরণ ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী মত দমন করা হয়েছে। এ থেকে রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া জরুরি। সেমিনারে বক্তারা সতর্ক করে বলেন, ৫ আগস্টের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্য দেশকে আবারও সংকটের দিকে ঠেলে দিতে পারে। তারা আরও বলেন, সরকার পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি; ক্ষমতায় আসতে চাওয়া রাজনৈতিক শক্তি ও অনিশ্চয়তায় ভোগা আইনশৃঙ্খলা বাহিনীর কারণে অপরাধ বেড়েছে। আলোচনায় সাংবাদিক, রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী ও নির্যাতনের শিকার ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা অতীতে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের তদন্ত ও শাস্তির আওতায় আনার মাধ্যমে প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজনৈতিক হাতিয়ার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার বন্ধের আহ্বান খুলনায়

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image
খুলনায় মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক সেমিনারে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান। তারা বলেন, গত ১৫ বছরে র‍্যাব ও পুলিশকে ব্যবহার করে খুন, গুম, অপহরণ ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী মত দমন করা হয়েছে। এ থেকে রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া জরুরি। সেমিনারে বক্তারা সতর্ক করে বলেন, ৫ আগস্টের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্য দেশকে আবারও সংকটের দিকে ঠেলে দিতে পারে। তারা আরও বলেন, সরকার পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি; ক্ষমতায় আসতে চাওয়া রাজনৈতিক শক্তি ও অনিশ্চয়তায় ভোগা আইনশৃঙ্খলা বাহিনীর কারণে অপরাধ বেড়েছে। আলোচনায় সাংবাদিক, রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী ও নির্যাতনের শিকার ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা অতীতে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের তদন্ত ও শাস্তির আওতায় আনার মাধ্যমে প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর দাবি জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত