দিনাজপুর প্রতিনিধি | নজরবিডি:
বুধবার সকালে বিরল উপজেলার রুদ্রপুর দীপশিখা প্রাঙ্গনে আঞ্চলিক অংশীজনদের অংশগ্রহণে মেলার উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের যথাযথ প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি জ্ঞান ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে তারাও জাতীয় উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারবেন। প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হয়—সেই লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
[caption id="attachment_17406" align="alignnone" width="430"]
প্রতিবন্ধীদের তৈরী শিল্প নিয়ে বিরলে অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা মেলা[/caption]
দীপশিখার নির্বাহী পরিচালক জগদীশ চন্দ্র রায়–এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, ধনঞ্জয় দেবনাথ, অনামিকা পান্ডে, মোকাররম হোসেন মানিক এবং প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দত্ত রায়।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। লিলিয়ান ফাউন্ডসের অর্থায়নে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের সহযোগিতায় দীপশিখা ও কামটুয়াক প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আয়োজকরা জানান, বিরল ও কাহারোল উপজেলায় ছয় শতাধিক যুব ও শিশু প্রতিবন্ধীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধিতে সম্পৃক্ত করা হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীরা নিজেরাই উদ্যোক্তা হয়ে ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় মোট ২০টি স্টল বসানো হয়। স্টলগুলোতে মেকানিক সার্ভিস, ঝালমুড়ির দোকান, পুরোনো কাপড় দিয়ে তৈরি ব্যাগ, পাপড়, এমব্রয়ডারি পণ্যসহ নানা ধরনের হস্তশিল্প ও খাদ্যপণ্য প্রদর্শিত হয়। প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধী উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে এসব ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলে স্বাবলম্বী হয়ে উঠছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন