নজর বিডি

 হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

ঢাকা প্রতিনিধি | নজরবিডি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ তাকে আটক করে পল্টন মডেল থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, “র‌্যাব-২ আব্দুল হান্নানকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। বেলা আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

 হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা প্রতিনিধি | নজরবিডি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ তাকে আটক করে পল্টন মডেল থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, “র‌্যাব-২ আব্দুল হান্নানকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। বেলা আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করেছে বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত