বিদায় নিচ্ছে ২০২৫ শিক্ষাবর্ষ। সামনে অপেক্ষায় নতুন শিক্ষাবর্ষ ২০২৬। সেই আনন্দঘন মুহূর্তকে ঘিরে জমে উঠেছে ক্লাস পার্টির উৎসব। খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে রঙিন সাজে সেজেছে পুরো আয়োজন। নানান রঙ, নানান থিম আর পরিকল্পিত দায়িত্বে গড়ে উঠেছে এক প্রাণবন্ত উৎসব।

সকাল থেকেই শ্রেণিকক্ষগুলো রঙিন বেলুন, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত। এই ক্লাস পার্টিতে অংশ নিচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। শিশুদের হাতে সাজানো এই আয়োজন যেন আগামীর সামাজিক দায়িত্ব ও নেতৃত্বের বার্তা দিচ্ছে। কেজি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা ভাগাভাগি করে নিয়েছে বছরের শেষ এই আনন্দঘন আয়োজন।
বাধাহীন আনন্দ, কোলাহল, গল্প, কৌতুক, নাচ-গান ও আবৃত্তির মধ্য দিয়ে দূর হচ্ছে একঘেয়েমি। শিক্ষার্থীরা পাচ্ছে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ। ক্লাসরুমগুলো আর সাধারণ শ্রেণিকক্ষ নয়—কোথাও বন-জঙ্গলে ঘেরা সাজানো বাগান, কোথাও ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শনী। যেন শিক্ষার্থীদের স্বপ্নে রঙ মেশানো এক জীবন্ত উৎসব।

এই ব্যতিক্রমী আয়োজন করেছে ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’, ভবন-২, বারিধারা, ঢাকা। দিনব্যাপী চলবে ক্লাস পার্টি। স্কুলের ফটকে ঢুকতেই চোখে পড়ে মনরাঙ্গানো ব্যানার। প্রতিটি ক্লাসরুমের দরজায় সাজানো থিম বোর্ড। শিক্ষকরা দলবদ্ধভাবে আসা শিশুদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—শিক্ষার্থীরাই নিজেদের মতো করে ক্লাসরুমে ভিন্নমাত্রার পরিবেশ তৈরি করেছে। সবকিছুই ছিল পূর্বপরিকল্পিত। দেয়ালজুড়ে কোথাও সবুজ বন

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন