সাভার, ১৫ ডিসেম্বর: মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবস উদযাপনে নির্বিঘ্নতা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের টানা ১৫ দিনের পরিশ্রমের মাধ্যমে। ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্যান্য স্থাপনায় নতুন রং করা হয়েছে এবং বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে সৌধের সবুজ চত্ত্বর জানিয়েছেন,গণপূর্ত বিভাগের সাভারের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।

ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করার জন্য পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন