নজরবিডি | ঢাকা
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর মোল্লারটেক সরকারি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মসূচি শুরু হয়। দিনভর চলা এ আয়োজনে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎসবটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে মোল্লারটেক সরকারি উদয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় বিএনপির ঢাকা–১৮ আসনের মনোনিত প্রার্থীসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
তাহের আলী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু বলেন, মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে তুলে ধরতেই এ নবান্ন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এম জাহাঙ্গির হোসেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল। এখন সময় এসেছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর। মহান বিজয় দিবসের এই আয়োজনে আমরা বিজয়ের আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে চাই।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারমিন আক্তার বলেন, “নবান্ন উৎসব আমাদের আবহমান বাংলার সংস্কৃতির অংশ। এই সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নবান্ন শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি। আমরা চাই নবান্নের আনন্দ শুধু এই আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থাকুক, বরং তা সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।”
উদয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাফুজুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,তাহের আলী ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন আনু। সাধারণ সম্পাদক শারমিন আক্তার।ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শামিমা জেরিনসহ অন্যন্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা, দ্বিতীয় পর্বে পিঠা উৎসব এবং পরবর্তী পর্বে নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন