নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

বই উৎসবের আগেই বরিশালে প্রাথমিক স্তরের প্রায় শতভাগ বই পৌঁছেছে

বরিশাল প্রতিনিধি | nazarbd

আগামী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে সময়ের আগেই পাঠ্যবই পৌঁছে দিতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জাতীয় বই উৎসব শুরু হতে এখনো ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিক স্তরের প্রায় শতভাগ বই ইতোমধ্যে পৌঁছে গেছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় প্রাক-প্রাথমিক স্তরে বইয়ের চাহিদা ছিল ৯৩ হাজার ৫৮০টি। এর শতভাগ বই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ৩৮ হাজার ৭১২টি বই। এর মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই পাওয়া গেছে, যা প্রাপ্তির হার ৯৯ দশমিক ৯২ শতাংশ।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য বইয়ের চাহিদা ছিল ৫ লাখ ২৭ হাজার ৪৭৬টি। এর বিপরীতে পাওয়া গেছে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই, যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ৪ হাজার ৮০টি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ২ হাজার ৬০৮টি বই। এসব বই শতভাগই ইতোমধ্যে বরিশালে পৌঁছেছে।

তবে তৃতীয় শ্রেণির খ্রিষ্টান ধর্মের বই এখনো পাওয়া যায়নি বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

তিনি আরও বলেন, “সামান্য কিছু বইয়ের ঘাটতি রয়েছে, যা উল্লেখযোগ্য নয়। সেগুলোও আগামী কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বই উৎসবের আগেই বরিশালে প্রাথমিক স্তরের প্রায় শতভাগ বই পৌঁছেছে

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বরিশাল প্রতিনিধি | nazarbd

আগামী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে সময়ের আগেই পাঠ্যবই পৌঁছে দিতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জাতীয় বই উৎসব শুরু হতে এখনো ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিক স্তরের প্রায় শতভাগ বই ইতোমধ্যে পৌঁছে গেছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় প্রাক-প্রাথমিক স্তরে বইয়ের চাহিদা ছিল ৯৩ হাজার ৫৮০টি। এর শতভাগ বই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ৩৮ হাজার ৭১২টি বই। এর মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই পাওয়া গেছে, যা প্রাপ্তির হার ৯৯ দশমিক ৯২ শতাংশ।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য বইয়ের চাহিদা ছিল ৫ লাখ ২৭ হাজার ৪৭৬টি। এর বিপরীতে পাওয়া গেছে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই, যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ৪ হাজার ৮০টি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ২ হাজার ৬০৮টি বই। এসব বই শতভাগই ইতোমধ্যে বরিশালে পৌঁছেছে।

তবে তৃতীয় শ্রেণির খ্রিষ্টান ধর্মের বই এখনো পাওয়া যায়নি বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

তিনি আরও বলেন, “সামান্য কিছু বইয়ের ঘাটতি রয়েছে, যা উল্লেখযোগ্য নয়। সেগুলোও আগামী কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত